রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঙালি ব্যবসায়ীর মালভর্তি ট্রাকে আগুন দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। এ সময় ট্রাকের চালককে বেদম মারপিট করে তারা। ট্রাকে চাল, ডাল, পিয়াজসহ বিভিন্ন মুদি দোকোনের সামগ্রী ছিল।
রবিবার সকালে সাজেক থানার অন্তর্গত দুইটিলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে ট্রাকটি ক্ষতিগ্রস্ত না হলেও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ী জানান।
এর প্রতিবাদে ব্যবসায়ীরা বাঘাইছড়ি বাজারে দুই ঘণ্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সন্ত্রাসীদের ধরতে চেষ্টা চালাচ্ছে।
