সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খলিলুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে চাঁদপাই রেঞ্জের দরজা খান এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত খলিলুর বনদস্যু মনির বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার ছিলেন।
র্যাব-৮ এর ডিএডি কামরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ১২টি আগ্নেয়াস্ত্র, শতাধিক রাউন্ড গুলি ও ৬টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শরণখোলা থানার ওসি রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
