তিনদিন পর শিশু মেহেদীর লাশ উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১০:৩০
ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের তিনদিন পর শিশু মেহেদী হাসানের (৮) লাশ করা হয়েছে। সোমবার ঝোড়খালীর খাল থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ। 
 
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শাহীন জমাদ্দারের ছেলে ঝোড়খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মো. মেহেদী হাসান। শুক্রবার বিকালে বাবার পুরাতন বাড়ি থেকে নতুন বাড়ি যাওয়ার সময় নিখোঁজ হয় সে। নিখোঁজের একদিন পর শাহীন জমাদ্দার কাঠালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর রবিবার রাতে ঝোড়খালীর আনসার আলীর বাড়ির পাশের খালে লাশ ভাসতে দেখা যায়। এরপর এলাকাবাসী পুলিশকে দেয়। খবর পেয়ে অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন ও এস আই আ সালামের নেতৃত্বে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঝোড়খালীর মো. শাহাদাত হোসেন (২০) ও মোসা. রেহেনা বেগম (৩৬) কে আটক করেছে পুলিশ।
  
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, নিহত শিশু মেহেদী হাসানের শরীরে কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।