বিক্ষোভকারীদের ‘হারাম’ বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৬:০০


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ আয়োজনকারীদের ‘হারাম’ (নিষিদ্ধ) বলে অভিহিত করেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে তিনি বিক্ষোভ আয়োজনকারীদের হারাম বলে অভিহিত করেন।

৭০০ মিলিয়ন ডলার রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ এনে নাজিব রাজাকের বিরুদ্ধে শনিবার ও রবিবার বিক্ষোভ করেছে গণতন্ত্রপন্থিরা।

নাজিব রাজাক তার ভাষণে মালয়েশীয়দের শান্তিপূর্ণ জাতি হিসেবে উল্লেখ করে বলেন, এ দেশে বিক্ষোভের কোনো প্রয়োজন নেই।

কিন্তু বিক্ষোভকারীরা বলছে, দেশের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ মালয়েশীয়রা। নেতৃত্বে পরিবর্তন দরকার।

প্রসঙ্গত, ৩১ আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। ১৯৫৭ সালে ব্রিটেনের উপনিবেশ থেকে দেশটি স্বাধীনতা অর্জন করে।