এক সঙ্গে গান করতে যাচ্ছেন 'কপূর অ্যান্ড সন্স'-এর তিন মূর্তি! ছবির একটি মজার গানে গান গাইবেন আলিয়া ভট্ট, সিদ্ধার্থ, মলহোত্র ও ফওয়াদ খান।
পরিচালক শাকুন বত্রা জানান, আপাতত গান বাছাইয়ের কাজ চলছে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন- শঙ্কর, এহসান, লয়।
এর আগে 'হাইওয়ে', 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' ছবিতে গান গেছেন আলিয়া। আর গান বাজনা থেকেই সরাসরি অভিনয়ে এসেছেন ফওহাদ। আগামী মাসেই রেকডিং হবে বলে জানায় নিমার্ণসূত্র। পাশাপাশি চলবে গানের দৃশ্যধারণ।
