গাজীপুরে কেয়া কম্পোজিট অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১১:৫৫
গাজীপুরের কোনাবাড়ীতে কেয়া কম্পোজিট লিমিটেড অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার কারণ জানিয়ে সোমবার সকাল ৮টায় নোটিশ টানিয়ে দেয়া হয়।
 
কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে কেয়া কম্পোজিটের ১০ জন শ্রমিককে অনিয়মের জন্য শোকজ করা হয়। এই ঘটনায় কয়েকজন শ্রমিক কারণ দর্শানো প্রত্যাহারের দাবিতে বহিরাগতদের নিয়ে কাজ বন্ধের আন্দোলন শুরু করে। এমনকি নিরিহ শ্রমিকদের তারা মারধর করে বলে জানানো হয়। 
 
কোনাবাড়ী পুলিশ ফাঁরির ইনচার্জ এসআই মোবারক হোসেন এই বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি বলেন, নিরাপত্তা ও শ্রমিক বিক্ষোভের কারণে কেয়া কম্পোজিট বন্ধ ঘোষণা করা হয়েছে।