হাওয়াইয়ে আঘাত হানতে পারে হারিকেন ইগনাসিও

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১২:৩৩


শক্তিশালী হারিকেন ইগনাসিও যুক্তরাষ্ট্রে হাওয়াইয়ে বিপজ্জনকভাবে আঘাত হানতে পারে। দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ১৩৫ মাইল (২১৫কিলমিটার) বেগে ঝড়টি বয়ে যাচ্ছে।

আবহাওয়া সার্ভিস আরো জানায়, ক্যাটাগরি চারভুক্ত হারিকেন ইগনাসিও দ্বীপের উত্তর দিকে অগ্রসর হচ্ছে। হারিকেনের সর্বোচ্চ ক্যাটাগরি হচ্ছে পাঁচ।

তবে ঝড়টি সর্বোচ্চ শক্তি নিয়ে সরাসরি দ্বীপটিতে আঘাত করবে না বলে তারা আশা করা হচ্ছে। খবর এএফপি’র।

হাইয়াইয়ে আঘাত হানতে পারে এ আশঙ্কার পর সর্বশেষ খবরে বলা হয়েছে, হারিকেনটি হাওয়াই থেকে ৪৩০ মাইল দূরে অবস্থান করছে। এর প্রভাবে হাওয়াইয়ে প্রবল বাতাস ও বৃষ্টিপাত দেখা দিতে পারে।

এদিকে মাউই, মোলোকাই, লানাই ও কুহুলাউইতে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার থেকে ঝড়টির শক্তি হ্রাস পাবে বলে আবহাওয়ার ঘোষণায় বলা হয়েছে।