সীতাকুণ্ডে ছাত্রী অপহরণ

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৩:০০
সীতাকুণ্ডে একদল সন্ত্রাসী নবম শ্রেণির ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে গেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাশঁবাড়ীয়ার নডালিয়ায় এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়, তার বাড়ি নডালিয়া গ্রামে। টেক্সটাইল বিদ্যানিকেতনে পড়াশোনা করে সে। প্রাইভেট পড়ার জন্য হাইওয়ে পার হওয়ার সময় সন্ত্রাসীরা কালো রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চট্টগ্রামের দিকে চলে যায়। এ খবর শুনে তার বাবা সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন। 
 
সীতাকুণ্ড মডেল থানার এস আই গাজী মিজান বলেন, 'আমরা অভিযোগ পেয়ে সব থানায় বার্তা পাঠানোসহ মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।'