সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার পলাতক তিন আসামিকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার সিলেটের প্রথম মহানগর হাকিম আদালতের বিচারক শাহেদুল করিম এই আদেশ দেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি রহমত উল্লাহ (মিডিয়া) এই তথ্য জানান।
তিন আসামি হলেন- সদর উপজেলার শেখপাড়ার কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ ও একই এলাকার পাভেল আহমদ।
গত সোমবার এই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল।
