নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৬:৩০
জেলার নড়াগাতি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সবুজ খান (২৭) নামে যুবককে শাটারগান ও এক রাউন্ড বন্দুকের গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
 
রবিবার রাত সাড়ে ১১টার দিকে থানার রামপুর-নয়নপুর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, জয়নগর ইউনিয়নের ওই সড়কের ব্রিজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সঙ্গে থাকা আরো ১০/১২ ডাকাত পালিয়ে যায়। সবুজ চুরিসহ ৫/৬টি মামলার আসামি।