‘দেশের প্রচলিত সকল আইন সরকার বিধি মোতাবেক প্রয়োগ করেন। কিন্তু একমাত্র তথ্য অধিকার আইনই জনগণ সরকারের উপর প্রয়োগ করে। আইন জানা ও প্রয়োগ করা জনগণের অধিকার।এ আইন মেনে মানুষ দেশের উন্নয়ন করবে একই সঙ্গে নিজের উন্নয়নও হবে। এ আইন বাস্তবায়ন হলে দেশ স্বচ্ছভাবে এগিয়ে যাবে।’
সোমবার সকাল সাড়ে নয়টায় তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী তথ্য আইন সংক্রান্ত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মো. ফারুক এসব কথা বলেন।
ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ অহিদউল্যাহ জসিম, মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।
