বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। অমিতাভ বচ্চন নিজেই টুইট করে একথা জানিয়েছেন।
টুইট বার্তায় তিনি জানান, তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করে বিভিন্ন পর্ন সাইট অনুসরণ করা হয়েছে। এসময় রসিকতা করে তিনি লিখেছেন, 'যিনিই এই কাজ করুন না কেন, অন্য কারো সাথে এটা করুন। আমার এটা প্রয়োজন নেই।' তবে এর চেয়ে বেশি কিছু জানাননি বলিউডের এই 'বড় মিয়াঁ'।
টুইটারে অমিতাভকে এক কোটি ৬০ লাখের বেশি মানুষ অনুসরণ করেন। এই সংখ্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার ফলোয়ারদের চাইতেও বেশি। একটি তালিকায় দেখা যাচ্ছে ভারতীয়দের মধ্যে অমিতাভ বচ্চনই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। সূত্র: বিবিসি
