রাজধানীর উত্তরায় ২০ লক্ষ টাকার হিরোইন সহ মো. আলম (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বার রশিয়া নামক এলাকার নুর মোহাম্মদের ছেলে। বর্তমানে ঢাকার আশুলিয়ায় থেকে দীর্ঘ দিন ধরে সে মাদকের ব্যবসা করে আসছিল।
উত্তরা ১০ নং সেক্টরের ১ নং রোডের ৪৪ নম্বর বাসার সামনে থেকে রবিবার দিবাগত গভীর রাতে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসি মোঃ সোহেল রানা ও ওসি আলী হোসেন স্যারের নেতৃত্বে ২০ লক্ষ টাকা মূল্যের ২০০ গ্রাম হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির ডান হাতে থাকা একটি লাল সবুজ রংয়ের কাপড়ের ব্যাগ তল্লাশি করে এ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
