ব্যাংককে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৮:১৮
 
ব্যাংককের দ্বিতীয় একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার থাই পুলিশ এ কথা জানিয়েছে।
 
রবিবারও এরকমই এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল থাই পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যাংককে সম্প্রতি ভয়াবহ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনায় ২০ জন প্রাণ হারায়।
 
জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাভোর্নসিরি সোমবার বলেন, ‘আমরা ওই অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে সারভর্তি কয়েকটি থলে, ঘড়ি, রেডিও কন্ট্রোল, বোমা তৈরির সরঞ্জাম ও ইলেকট্রিক চার্জার উদ্ধার করেছি।’
 
গত রবিবার পুলিশের ওই মুখপাত্র জানিয়েছিলেন, হামলার সাথে জড়িতরা মানব পাচারকারী চক্রের সদস্য। চক্রটি অবৈধ অভিবাসীদের জাল কাগজপত্র জোগাড় করে দেয়। এদের বিরুদ্ধে থাই কর্তৃপক্ষের সাম্প্রতিক দমন অভিযানের জবাবে বোমা হামলাটি চালানো হয়েছে। সূত্র: এএফপি