জেলার সদর উপজেলায় জাহাঙ্গীর আলম ভুট্টু (২৫) নামে এক যুবককে তিনটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ককটেলসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার ভোরে সদর উপজেলার বাঁলিগাও ইউনিয়নের উত্তর মধুয়াই এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ভুট্টুকে এসব আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেলসহ গ্রেফতার করা হয়। তিনি অস্ত্র ও বিস্ফোরকসহ ২০ মামলার আসামি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
