যখন চিত্রশিল্পী সালমান খান

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৯:৫৬


নায়ক সালমান খান পূর্বে নিজ গলায় গান গেয়ে তার সঙ্গীত প্রতিভা দেখিয়েছেন। এবার দেখালেন ছবি আঁকার প্রতিভা। সম্প্রতি পরিচালক কবীর খানকে নিজের হাতে আঁকা একটি ছবি উপহার দিয়েছেন তিনি।


কবীর খানের টুইটারে শেয়ার দেয়া ছবিটি সম্পর্কে লিখেছেন, "এই উপহার আমার প্রযোজক এবং বন্ধু সালমানের কাছ থেকে পেলাম।"

জানা গেছে, কবীর খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবির শুটিং চলাকালে সালমান খান ঐ ছবিটি আঁকেন। এমনকী, ছবির বিষয় হিসেবে তিনি ফিল্মের চরিত্রদেরই বেছে নিয়েছেন। আঁকা ছবিটি দেখে মনে হচ্ছে কারিনার সঙ্গে সালমান নিজের ছবিটি এঁকেছেন।