‘আমি বেঁচে আছি’

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ০০:১৮

গুজবের শেষ নেই হলিউড ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে। আজ এই তারকার বিচ্ছেদ তো কাল অন্য তারকার বিয়ে। আর এই সকল গুজবে প্রায় অভ্যস্ত হয়ে উঠেছেন হলিউড তারকারা। কিন্তু কোনো তারকা মারা গেছেন এই বিষয়টিতে হয়তো একদমই অভ্যস্ত নন তারা। সম্প্রতি ‘চির শান্তিতে থাকুন আর্নল্ড শোয়ার্জনেগার’ খবরটি ছড়িয়ে পড়লে খুব বিব্রত অবস্থায় পড়েন তার ভক্তরা।

 

গত ২৭ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে শোয়ার্জনেগারকে। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলোতে তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। কিন্তু পরে খোঁজ নিয়ে জানা যায়, আসলে তিনি মারা যাননি বরং তিনি স্বীকার হয়েছেন মৃত্যুর গুজবে। এ প্রসঙ্গে আর্নল্ড বলেন, ‘আমি বেঁচে আছি। ঘটনাটি কিভাবে ঘটলো সে সম্পর্কে আমিও জানি না। আমি নিজেও সত্যিই খুব আতঙ্কে ছিলাম।’