দিনাজপুরের বিরামপুরে পুকুরে ডুবে আরিফুল নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সারাঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের ইউসুফ আলীর আড়াই বছরের ছেলে আরিফুল। সকালে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় সে। প্রতিবেশীরা পুকুরে তল্লাশি করে বেলা ১১টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
