বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার সকাল সোয়া ১১ টায় তিনি চন্দ্রিমা উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হন।
এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
