হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে আবারো সংগ্রাম: মওদুদ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, যে গণতন্ত্রের জন্য বিএনপি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল সেই গণতন্ত্র আজ হারিয়ে গেছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজনে বিএনপি আবারো সংগ্রাম করবে।
 
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 
 
মওদুদ বলেন, সরকারের ভেতর অস্বস্তি কাজ করছে। যেকোনো সময় সরকার মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।