সাতক্ষীরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৪৯
সাতক্ষীরার তালা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাইগুনীর একটি পাটক্ষেত থেকে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে।
 
স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গেলে পাটক্ষেতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা পাটকেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 
 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ২-৩দিন আগে তাকে কেউ হত্যা করে পাটক্ষেতে ফেলে রেখেছে।'