গ্যাটকো দুর্নীতি মামলায় মোশাররফকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৪৮
গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে রায়ের কপি পাওয়ার দুই মাসের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 
 
বিচারপতি ভবানী প্রসাদ সিং ও বিচারপতি এস ম মজিবুর রহমানের বেঞ্চ আজ মঙ্গলবার এই রায় দেয়।
 
এর ফলে নিম্ন আদালতে মোশাররফের বিরুদ্ধে মামলা চলতে আর কোনো বাধা থাকলো না।
 
২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের সময় দুদক এই মামলা দায়ের করে। এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মোশাররফ।