সালথায় দাঙ্গার দায়ে মোড়লের কারাদণ্ড

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৫৪
ফরিদপুরের সালথায় দাঙ্গা-হাঙ্গামার দায়ে হিরু মোল্যা (৫৫) নামে এক গ্রাম্য মোড়লকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।  সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন এ কারাদণ্ড দেন। হিরু মোল্যা বালিয়া গট্টি গ্রামের মৃত রোকন মোল্যার ছেলে।
 
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকালে বালিয়া গট্টি গ্রামে দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক পক্ষের মোড়ক হিরু মোল্যাকে আটক করে। এ সময় অপর পক্ষের মোড়ল পালিয়ে যায়। পরে আটককৃত হিরুকে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করলে আদালত তাকে এ কারাদণ্ড দেয়।