নাটোরে রিভলবারসহ শিবির কর্মী আটক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১৫:০২
সোমবার রাতে পাকিস্থানে তৈরি একটি রিভলবার ও ৪টি গুলিসহ নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া গ্রাম থেকে তাইফুল ইসলাম ওরফে টিনু মোল্লা (২২) নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের ছলিম মোল্লার ছেলে।
  
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিলমাড়ীয়া গ্রামের ছলিম মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তার পুত্র টিনু মোল্লার  ঘরের খাটের বক্স থেকে ৪ রাউন্ড গুলিসহ রিভলবারটি উদ্ধার করা হয়। এ সময় টিনু মোল্লাকেও আটক করে পুলিশ।
 
লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, টিনু মোল্লা ছাত্র শিবিরের কর্মী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।