লালমনিরহাটে ফেন্সিডিল ও মটর সাইকেলসহ আটক ১

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪২
লালমনিরহাটে ৩৫০বোতল ফেন্সিডিল ও মটর সাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ চওড়াটারী চৌপতি থেকে হযরত আলীকে (৪৫) আটক করা হয়। তিনি আদিতমারীর বাসিন্ধা বলে জানা গেছে।
 
পুলিশ জানায়, এ ঘটনায় একজন পলাতক আছেন। নাম ভেলাবাড়ির আনিসুর রহমান আনিছ। দূর্গাপুর সীমান্ত থেকে মোটর সাইকেলে যোগে ২জন চোরাচালানী ফেন্সিডিল নিয়ে হারাগাছ দিকে যাচ্ছিলেন। পথিপধ্যে ডিবি পুলিশ তাদেরকে থামালে তারা মোটর সাইকেল ফেলে পালাতে থাকে। একজনকে আটক করা সম্ভব হয়েছে, অপরজন পালিয়ে গেছে। আটককৃত ফেন্সিডিলিলের মূল্য প্রায় ১লাখ ৫০হাজার টাকা। এ ব্যাপারে আদিতমারী থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।