পরিবেশ রক্ষায় শিল্পের মালিক ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. রইছউল আলম মন্ডল। মঙ্গলবার নরসিংদীর আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউটে পরিবেশ দূষণ ও তার প্রতিকার শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, "পরিবেশ দূষণের ফলে দেশ এক মারাত্মক সংকটে পতিত হয়েছে। কাজেই এ সংকট থেকে উত্তোরনে সকলকেই এগিয়ে আসতে হবে।"
পরিবেশ অধিদফতরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. তৌফিকুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট আব্দুস সালাম সরকার। অনুষ্ঠানে থার্মেক্স গ্রুপের এমডি আব্দুল কাদির মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি একে ফজলুল হক, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম শাফিরুল ইসলাম, নরসিংদী জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, শিল্পপতি আফতাব উদ্দিন ভূইয়া, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাখন দাস, এনএসআই’র ডিডি নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
