গোপালগঞ্জের মুকসুদপুরে র্যাব- ৮ অভিযান চালিয়ে ৩টন অবৈধ পলিথিনসহ ব্যবসায়ী রাসেল শেখকে (২২) আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালত পলিথিন ব্যবসায়ীকে ৪০হাজার টাকা জরিমানা করে পলিথিন পুড়িয়ে নষ্ট করা হয়। রাসেল শেখ মুকসুদপুরের বুড়িরহাট গ্রামের সাজেদুর রহমানের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, র্যাব- ৮ মাদারীপুর ক্যাম্পের এএসপি সুমন রঞ্জন সরকারের নেতৃত্বে র্যাবের একটি টিম সোমবার রাত ৯টার দিকে মুকসুদপুর বাজারে রাসেল শেখের দোকান থেকে ৩টন অবৈধ পলিথিনসহ তাকে আটক করা হয়। পরে তাকে ভ্যাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহা. খায়রুজ্জামান পলিথিন ব্যবসায়ী রাসেল শেখকে ৪০হাজার টাকা জরিমানা করেন।
