চীনে কারখানায় বিস্ফোরণ: নিহত ১

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৪৯
 
চীনের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে এক জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ১৫৮ জন মারা যাওয়ার কয়েক সপ্তাহ পর এ ঘটনা ঘটল। স্থানীয় গণমাধ্যমের খবরে মঙ্গলবার এ কথা বলা হয়েছে। খবর এএফপির।
 
সামাজিক গণমাধ্যমে প্রচারিত কয়েকটি ছবিতে দেশটির পূর্বাঞ্চলের শানডং প্রদেশের ডংগিংয়ে রাসায়নিক কারখানায় আগুনের গোলা দেখা গেছে। তবে এর সত্যতা তাত্ক্ষণিকভাবে যাচাই করা যায়নি। স্থানীয় সরকার পরিচালিত একটি নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, দিয়াও কৌ জিয়াং বিন ইউয়ান কেমিক্যাল কোম্পানিতে সোমবার দিনগত  রাতে বিস্ফোরণ ঘটেছে।
 
খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং কোম্পানির দায়িত্বপ্রাপ্তদের পুলিশ গ্রেফতার করে।