ঈশ্বরগঞ্জে বিএনপির সভা পণ্ড

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১৯:২৭
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সভা পণ্ড হয়ে গেছে।
 
জানা গেছে, মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলটির তিনটি পক্ষ উপজেলার পৃথক স্থানে তিনটি সভা আহ্বান করে। তবে পুলিশ এসব সভায় দলটির নেতা-কর্মীদের আসতে বাধা দেয়। এ  সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে ও চার রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছুড়ে। এ সময় কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
 
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, সভাস্থলে পুলিশ যাওয়ার পর তাদের উপর বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছুড়ে ও চারজনকে আটক করে।