বর্তমানে অনলাইন মার্কেট জীবনকে করে তুলেছে আরও সহজ। অনলাইনে পোশাক কেনা থেকে শুরু করে বিমানের টিকেট কেনা, এমনকি বোর্ডিং পাস নেয়ার কাজটিও হচ্ছে অনলাইনে। আপনার ক্ষুধা লাগলে অল্প কিছু সময়ের মধ্যেই পছন্দে খাবারের অর্ডারটিও ডেলিভারি হচ্ছে অনলাইনে। এ সকল সুবিধার পাশপাশি এখন থেকে বাসের টিকেটে পাচ্ছেন অনলাইনে। আর অনলাইনে নির্ভরযোগ্যভাবে এই সুবিধাটি দেবে সহজ ডট কম।
ডিজিটাল পদ্ধতিতে বাস টিকেট কেনার জন্য বা সংগ্রহ করতে আপনাকে যেতে হবে না কোন বাস কাউন্টারে। সহজ ডট কমের ওয়েব সাইটে গিয়ে বা তাদের ফোন করে আপনি কিনতে পারবেন আপনার গন্তব্যের জন্য পছন্দসই বাসের টিকেট। আর এখন থেকে এই সুবিধার পাশাপশি কিছুটা বাড়তি ছাড়ও দিচ্ছে সহজ ডট কম। তাদের কলসেন্টারে ফোন দিয়ে বা অনলাইনের মাধ্যমে প্রথম দুটি সিটের বুকিং দিলেই পাচ্ছেন প্রতি টিকেটে নগদ ১০০ টাকা ছাড়। অনলাইন গ্রাহকদের জন্য এই সুবিধা থাকছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
এই ছাড় পেতে আপনাকে ফোন করতে হবে ১৬৩৭৪ অথবা ০৯৬১৩১০১০১০ নম্বরে। আর শত টাকার ছাড় পেতে ভিজিট করুন: www.shohoz.com এ।
