ঢোল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ০০:৫৪
একুশে টেলিভিশনে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঢোল’। মমতাময়ী মা’র মমতা ছাড়া অবহেলিত সন্তানের মনস্তাত্বিক রূপ ফুটে উঠেছে নাটকটিতে।
 
আব্দুস সালামের গল্প থেকে ধারাবাহিকটির নাট্যরূপ এবং পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার।
 
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন হিল্লোল, শশী,  তানিয়া ইসলাম, তুষার খান, সাবেরি আলম, অনিন্দ্য, সীমান্ত, সঞ্জয় রাজ, মৌরি প্রমুখ। ধারাবাহিকটি একুশে টেলিভিশনে
 

প্রতি শুক্র এবং শনিবার রাত ৯টা ৩০মিনিটে প্রচার হচ্ছে।