মেহেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১০:১৬
মেহেরপুরে তিন চাকার অবৈধ্য যানবাহন চলাচল বন্ধের দাবিতে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা বাস, ট্রাক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। তারা দুরপাল্লার ও আন্তজেলা বাস, মিনি বাস ও ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে মেহেরপুর জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। 
 
সভায় সভাপতিত্ব করেন জেলা বাস মালিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সমিতির সদস্য সাফুয়ান আহমেদ রুপকসহ মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।