গোপালগঞ্জে বাস চাপায় যুবক নিহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১১:৪৬
গোপালগঞ্জে বাস চাপায় অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পুলিশ লাইন মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
 
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, রাস্তা পারাপারের সময় বনফুল পরিবহনের একটি বাস ওই যুবককে চাপা দেয়।  ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা করছে পুলিশ। তবে পুলিশ ওই যুবকের নাম পরিচয় জানাতে পারেনি।