দেড় হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি

সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১২:৪০


সোনালী ব্যাংকের ছয়টি শাখা থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ কর্পোরেট শাখার জিএম-এজিএমসহ পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি দল দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করেন।

যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- চট্টগ্রাম আগ্রাবাদ কর্পোরেট শাখার জিএম দিদার মো. আব্দুর রব, ডিজিএম এস এম আবুল কালাম আজাদ, এজিএম মোয়াজ্জেম হোসেন, ইও আমানত উল্লাহ  চৌধুরী ও এসইও আব্দুল ওয়াদুদ সিকদার।