নড়াইলে কুপিয়ে হত্যা, আহত ১০

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১২:৫৯
নড়াইলের পল্লীতে মাছ ধরাকে কেন্দ্র করে সাদ্দাম শেখ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাইয়েরা। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়ায় এ ঘটনা ঘটে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
পুলিশ জানায়, স্থানীয় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১২টার দিকে নোয়াপাড়া গ্রামের টুকু শেখ ও হারু শেখের মধ্যে মারামারি শুরু হয়। এ ঘটনার জেরে উভয় পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। হামলায় হারু শেখের ছেলে সাদ্দাম শেখ, লিংকন, জামাল, এবং  টুকু শেখের ছেলে বজলু, বোরহান, ও সাকিরুলসহ কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ খুুলনা ও ঢাকায় ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাদ্দাম শেখ বুধবার সকালে মারা যান।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।