পাকিস্তান বিরোধী ভাবমূর্তি নিয়ে চিন্তিত সাইফ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৩৩


সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাইফ আলি খানের মুভি 'ফ্যান্টম' বক্স অফিসে দারুণ সাড়া জাগিয়েছে। কিন্তু মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা পরবর্তী প্রেক্ষাপটকে নিয়ে তৈরি এই চলচ্চিত্র নিয়ে সাইফের চিন্তা যে, তার ভাবমূর্তিটা যেন পাকিস্তান বিরোধী অনুভূতির প্রতীক হয়ে দাড়াচ্ছে।

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খেলার মাঠ থেকে শুরু করে বিনোদনের মাধ্যমেও পড়ে। ২০০৮ সালের ২৬ শে নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটকে নিয়ে এই চলচ্চিত্র ২৮ আগস্ট মুক্তি পাওয়ার পরেই পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে।

এর আগে ২০১২ সালে এজেন্ট বিনোদ চলচ্চিত্রেও একজন ভারতীয় গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছিলেন। আর এইজন্যই পাকিস্তান বিরোধী অনুভূতির প্রতীকে পরিণত হচ্ছেন বলে শঙ্কায় ভুগছেন তিনি।

সাইফ বলেন, আমি জানি না এটা বলা ঠিক হবে কি না, পাকিস্তানের নেওয়া পদক্ষেপে আমি দুঃখিত এবং তারা যেভাবে আমার ব্যাপারে দুঃখিত হচ্ছে তাতে মনে হচ্ছে আমি পাকিস্তান বিরোধী মনোভাবের প্রতীকে পরিণত হয়েছি। আমি এটা নিয়ে কিছুটা দুশ্চিন্তা করছি কারণ আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কখনো পাকিস্তানের জনগণের বিরুদ্ধে না। তাদের জন্য শুভেচ্ছা এবং আশা করি আমাদের দ্বিপাক্ষিক সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবো।