সমুদ্রসৈকতে অজ্ঞাত ব্যক্তির লাশ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১৪:১৯
 
কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্থানীয় জেলেরা সমদ্রসৈকতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
 
বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।