ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর কারাদণ্ড, প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১৭:২৮
 
মেহেরপুরের বড়বাজার পট্টিতে ভ্রাম্যমাণ আদালতে মহি নামে এক সবজি ব্যবসায়ীকে কারাদণ্ড দেয়ায় বিক্ষোভ করেছেন বাজারের অন্য ব্যবসায়ীরা। প্রতিবাদে ওই বাজারের সকল দোকানপাট বন্ধ রাখে তারা।
 
জানা যায়, বুধবার দুপুরে ওই বাজারে অভিযান চালান জেলা প্রশাস‌নের সহকারী ক‌মিশনার শুভ্রা দাস। এ সময় দোকানে মূল্য তালিকা না টানানো ও দাম বেশি নেয়ার অভিযোগে মহিকে ৫০০ টাকা জ‌রিমানা ক‌রে আদালত। ম‌হির জ‌রিমানা দি‌তে অস্বীকৃ‌তি জানালে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেয়।
 

এরই প্রতিবা‌দে তহবাজার বড়বাজা‌রের সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ ক‌রে সড়‌কে আগুন জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ শুরু ক‌রেন। এ বিষয়ে ব্যবসায়ী নেতাদের সা‌থে জেলা প্রশাসক তার স‌ম্মেলন ক‌ক্ষে বৈঠ‌কে ব‌সে‌ছেন ব‌লে খবর পাওয়া গে‌ছে।