স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত মানবপাচারকারী টেকনাফের মৌলভী আলী আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল নয়টার দিকে সাবরাং ইউনিয়নের লাফারঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৌলভী আলী আহমদ (৫০) সাবরাং ইউনিয়নের লাফারঘোনা এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, আলী দীর্ঘদিন ধরে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচার করে আসছিলেন। কিছুদিন পালিয়ে থাকলেও সম্প্রতি তিনি এলাকায় ফিরেছেন।
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, তার বিরুদ্ধে মানবপাচার, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে।
