ভোলার লালমোহনে জমির বিরোধ নিয়ে মালেক সর্দার (৭০) নামে এক বৃদ্ধকে তার চাচাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জমি নিয়ে মালেক সর্দারের সাথে তার চাচাতো ভাই মো. বজলুর রহমান ও আলতাফের বিরোধ চলছিল। এরই জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে মালেককে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করা হয়।
লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
