রাজশাহীর তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৫১
 
জেলার তানোরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অপু (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারে এই ঘটনা ঘটে।
 
জানা যায়, রাজশাহীর নগরীর শাহ্ মখদুম থানার সুজানগর গ্রামের ফারুক হোসেনের পুত্র অপু তানোর কৃষ্ণপুর বাজারে গত একমাস ধরে বৈদ্যুতিক ঝালাই কাজ করছিলেন। কাজ করা অবস্থায় ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। তানোর থানা ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি তবে কোন অভিযোগ পাইনি।
 
অপুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।