কমনওয়েলথ গেমসের ২২তম আসরের আয়োজক হলো দক্ষিণ আফ্রিকার ডারবান। ২০২২ সালে এ গেমসটি অনুষ্ঠিত হবে।
বুধবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েল গেমস ফেডারেশনের (সিজিএফ) সাধারণ সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিজিএফ সভাপতি প্রিন্স টুঙ্কু ইমরান জানান, ‘কমনওয়েলথ গেমসের ২২তম আসরটির গর্বিত আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকার শহর ডারবানকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।’
খবর বিবিসির।
