সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) স্থগিতাদেশ প্রত্যাহার করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আগামী ৬ থেকে ১৪ সেপ্টেম্বর আইপিও আবেদনের জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।
বুধবার বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এর আগে ২৩ আগস্ট কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে তথ্য গরমিলের কারণে আইপিও স্থগিত করা হয়েছিল। এরপর আর্থিক প্রতিবেদনে অনিয়মের বিষয়ে সিমটেক্সের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় বিএসইসি। তার প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে ব্যখ্যা দেওয়া হয়। ব্যাখ্যা সন্তোষজনক হওয়ায় আইপিওর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
