এখনো একা হৃতিক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ২১:৪৬
 
কঙ্গনা রানাউতের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ নিয়ে বলিউডে জল ঘোলা হওয়ার পর নিজেই মুখ খুললেন হৃতিক রওশন। স্পষ্ট করে জানিয়ে দিলেন, 'আমি এখনও একা, সিঙ্গল!'
 
মঙ্গলবার নব্বই-এর দশকের ছবি ‘আশিকি’-র জনপ্রিয় গান ‘ধীরে ধীরে’-র হানি সিংয়ের রিমেক ভার্সনের প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন ‘কহো না পেয়ার হ্যায়’-এর নায়ক। সেখানেই কঙ্গনাকে নিয়ে ধেয়ে আসে প্রশ্ন।
 
তাকে জড়িয়ে কঙ্গনাকে নিয়ে বাজারে যে গুঞ্জন ছড়িয়েছে, তা কেমনভাবে নিচ্ছেন, জানতে চাওয়া হলে হৃতিক বলেন, হে ঈশ্বর, এ নিয়ে কী বলব আমি? কাকে গানটা উৎসর্গ করতে চান, এরপর জানতে চাওয়া হলে তার জবাব, এখনও পর্যন্ত আমার জীবনে এমন কেউ নেই যাকে এ গান উৎসর্গ করতে পারি।