সিনেমা সম্পাদনা করলেন সালমান

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ২২:০৭
 
বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান। সময়ের স্রোতের সাথে তাল মিলিয়ে বলিউডের এই খান নিজেকে হাজির করছেন নতুন নতুন পরিচয়ে, কিন্তু এরপরও শেষ হচ্ছে না তার পরিচয়ের পালা। অভিনয়, ছবি আঁকা, গান গাওয়ার পর এবার তিনি তার ভক্তদের সামনে উপস্থিত হলেন এডিটর রূপে।
 
সম্প্রতি পরিচালক নিখিল আদবানির পরবর্তী ছবি ‘হিরো’র ফাইনাল ভিডিও এডিটিং করলেন ৪৯ বছর বয়সী দাবাং খান। প্রায় আধা ঘণ্টার মতো ছবি থেকে দৃশ্যগুলো কেটে বাদ দিলেন সালমান। এ বিষয়ে ছবির পরিচালক জানিয়েছেন, ‘সালমানের ইনপুটে গোটা টিম উপকৃত। তিনি একজন ভালো অভিনেতা। তাই তার অধিকার আছে কোন দৃশ্যটি রাখতে হবে আর কোনটা ফেলতে হবে।’