‘তোমার চোখে শিল্পী এস. এম সুলতান’

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ০০:১৩
আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্য, দ্রোহ-প্রতিবাদ, বিপ্লব-সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস যার শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, সেই বিখ্যাত শিল্পগুরু এস. এম সুলতান-এর ৯১তম জন্মবার্ষিকী ২০১৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চারুপুথি যৌথভাবে ‘তোমার চোখে শিল্পী এস. এম সুলতান’ শীর্ষক আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এম.পি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তানভীর হায়দার চৌধুরী এবং ভাস্কর হামিদুজ্জামান খান।