নিজের টুইটার একাউন্ট হ্যাকড হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রীলংকান কিংবদন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকার। বুধবার টুইটারে কিছু অশ্লীল ছবি দেখার পর এমন দাবি করেন তিনি।
বর্তমানে লন্ডনে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ারের বিপক্ষে সারের হয়ে খেলছেন সাঙ্গাকারা। গতকাল ওভালে ম্যাচের মধ্যাহ্ন বিরতির সময় নিজের টুইটারে এসব ছবি দেখেন তিনি। ছবি দেখেই কয়েকটি টুইট করেছেন সাঙ্গাকারা।
একটি বার্তায় তিনি লিখেছেন, বন্ধুরা আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। আমার অ্যাকাউন্ট পুনরায় সেট করা দরকার। এটা অবিশ্বাস্য। আমি ক্ষমা চাচ্ছি।
টুইটারে থাকা সকল বার্তা মুছে ফেলার জন্যও ভক্তদের অনুরোধ করেন তিনি।
সম্প্রতি শ্রীলংকার হয়ে কলম্বোতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সাঙ্গাকারা।-বাসস।
