কেরাণীগঞ্জে নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১২:১৮
কেরাণীগঞ্জে অজ্ঞাত এক নারীর (৫০) খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে প্রিয়াঙ্গন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মো. কামাল হোসেন জানিয়েছেন।  
 
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুধবার রাতে মহাসড়কে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
অনেকে তাকে রাস্তায় পাগলের মতো ঘুরতে দেখেছে বলে জানা যায়।  লাশের সন্ধানে কেউ থানায় আসেনি। ফাঁকা সড়কে যানবাহনের চাপায় তিনি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ সদস্য এসআই কামাল।