চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৩৯

আখাউড়া রেল জংশনের কাছে কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

জংশনের কাছেই দুর্ঘটনা ঘটায় দ্রুত উদ্ধার কাজ চালিয়ে লাইন সচল করার চেষ্টা চলছে বলে কর্তৃপক্ষ জানায়।