ইসলামপুরে অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩১
জামালপুরের ইসলামপুরে অজ্ঞাত এক নারীর (৪০) মৃত্যু হয়েছে।  বুধবার রাতে ব্যাপারী পাড়া রেল ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে। 
 
জানা গেছে, রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনে ধাক্কা লেগে তার মৃত্যু হয় বলে ধারণা করছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে খবর জানতে পেয়ে জামালপুর রেলওয়েল পুলিশ লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
ইসলামপুর রেলওয়েল ষ্টেশন মাস্টার কালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।